হোম > প্রবাস

আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

আতিকুর রহমান নগরী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদারের (বেনু মিয়া) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।

গত ১৯ অক্টোবর রোববার ভোর ৫টায় মানিকপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আলাউদ্দিন তালুকদার। এর পরের দিন বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১০ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলা ভয়েস ইংলিশ ভার্সনের এডিটর ও বাংলা মেইলের বার্মিংহাম প্রতিনিধি তার ছেলে জিয়াউদ্দিন তালুকদার।

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

জাগপার মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা

জাগপা সৌদি আরব শাখার কমিটি গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিরসনে বিশেষ সেল গঠন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

ফেসবুকে স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় ভ্রাতৃত্ব ও ভালোবাসায় প্রবাসীদের ঈদ উদযাপন

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ