হোম > প্রবাস

মিশর রেড ক্রিসেন্ট ও টিম হাফেজ্জীর বৈঠক অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

মিশর রেড ক্রিসেন্ট ও টিম হাফেজ্জির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার (২৮ ডিসেম্বর)। মিশর রেড ক্রিসেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত ড. আমাল এমামের এ বৈঠক দেশটির রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মানবিক সহায়তা, জরুরি ত্রাণ, আঞ্চলিক সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

টিম হাফেজ্জী জানায়, ইনশাআল্লাহ—এই সমন্বয়ের মাধ্যমে গাজা ও সুদানসহ অন্যান্য সংকটাপন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম আরো সুসংগঠিত, স্বচ্ছ ও দ্রুততর রূপ পাবে। একই সঙ্গে, সকল সহায়তা আইনসম্মত ও সমন্বিত চ্যানেলে, প্রয়োজনীয় অনুমোদন, প্রক্রিয়াগত ডকুমেন্টেশন ও যাচাইসহ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র মহাপরিচালক মুহাম্মদ রাজ, পরিচালক ফয়সাল বিন হুসাইন, মিশর প্রতিনিধি মাওলানা জমির মাশরুর এবং মাওলানা আহমাদুল্লাহ আল জামির।

আলোচনায় ড. আমাল এমাম জানান, মিশর থেকে বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে রাফা বর্ডার রুট একটি গুরুত্বপূর্ণ করিডর, যার প্রায় সম্পূর্ণ তদারকি ও সমন্বয় মিশর রেড ক্রিসেন্ট পরিচালনা করে।

তিনি টিম হাফেজ্জীর চলমান মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে গাজায় বাস্তবভিত্তিক ও ধারাবাহিক মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা হিসেবে টিম হাফেজ্জীর কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক