হোম > প্রবাস

জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার

জাপানে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী সমাজের সংগঠন ‘বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপানের (বিএলএজে) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সংগঠনের ২০২৫-২৬ বছরের কার্যনির্বাহী কমিটির ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

এতে এম সাইফুল ইসলাম রিয়াদকে সভাপতি ও হাফিজুর রহমান রুসোকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহদী হাসান খান, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সম্পা মাহদী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ও অর্থ সম্পাদক করা হয় সুমাইয়া রিজভী মৌরিকে।

জাপানে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী সমাজের সদস্যরা এতে সক্রিয় ও উৎসাহব্যঞ্জকভাবে অংশগ্রহণ করেন। জাপানে বসবাসরত বাংলাদেশি আইন পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মের আওতায় এনে আইন সচেতনতা বৃদ্ধি, একাডেমিক ও পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে আইনগত, প্রাতিষ্ঠানিক ও জনগণভিত্তিক সম্পর্ক সুদৃঢ় করতে এই সংগঠন কাজ করবে জানানো হয়।

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু