হোম > প্রবাস

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন সৌদি সরকার

আতিকুর রহমান নগরী

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হ‌য়ে‌ছে। বর্তমানে দেশ‌টি‌তে বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ৫০০ করা হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডি‌সেম্বর) রা‌তে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। 

যে সকল বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল, এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন।

স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০, এবং পিএইচডির জন্য ৩৫।

বিশ্ববিদ্যালয়সমূহ বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্বদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে। 

পূর্বে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হতো।

ওয়েবসাইটের প্রাপ্ত তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

যুক্তরাজ্যে তৃষ্ণার্ত পথচারীদের পাশে ওবায়দুল কবীর

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তিকে অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত

দুই’শ ডলার ও একটি ব্যাকপ্যাক থেকে স্টেট সিনেটর, এমডি মাসুদুর রহমানের উত্থানের গল্প

সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

মালদ্বীপ প্রবাসীদের জন্য এবার যে নতুন উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে কাজী নজরুল ইসলাম

ইইউর নতুন অভিবাসন আইনে কী আছে