হোম > প্রবাস

আনন্দ আড্ডায় প্রবাসীদের ঈদপুনর্মিলনী

প্রবাস ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান। এছাড়া কুয়েতের আব্দালিতে ঈদ আনন্দ আড্ডার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি’এর আয়োজন করে। স্থানীয় সময় শনিবার (৭ জুন) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আল-সফা মিলনায়তনে নবাগত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় বই।

উৎসবমুখর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানটিতে কায়রো ও আশেপাশের এলাকা থেকে আসা প্রবাসী ও শিক্ষার্থী মিলিয়ে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক অতিথি। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালি স্বাদের ও কোরবানির মাংস দিয়ে তৈরি দেশীয় ঐতিহ্যবাহী খাবার।

এদিকে, কুয়েতের আব্দালিতে ঈদ আনন্দ আড্ডার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে সব ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব।

রোববার (৮ জুন) কুয়েত সিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দেশটির সীমান্তবর্তী এলাকা আব্দালিতে প্রবাসী ব্যবসায়ী মোজাহার আলীর আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক আড্ডায় যোগ দেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

এমন পরিবেশে যোগ দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রবাসীরা বলেন, গ্রীষ্মকালে এমন পরিবেশ পাওয়া বড়ই দুষ্কর। লেক পাড়ে বসে নানান গল্প আর আড্ডায় সময় কাটানোর সুযোগ খুব কমই পাওয়া যায়।

জেলার মানবসম্পদ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান

নবগঠিত বার্মিংহাম মহানগর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’

প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন

ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টির উদ্যোগ

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন