হোম > প্রবাস

জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কোনো প্রকার জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ পাচ্ছেন। তবে এই সুযোগ গ্রহণ করতে হবে আগামী ১৮ এপ্রিলের মধ্যে।

বুধবার (২৫ মার্চ) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে কিন্তু বিশেষ কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের ১৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে সরাসরি এয়ারপোর্টে গিয়ে টিকিট দেখিয়ে দেশ ত্যাগ করা যাবে। এর জন্য আলাদা করে ভিসার মেয়াদ বাড়ানো বা কোনো জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত এই সময়ের (১৮ এপ্রিল) মধ্যে যদি কোনো প্রবাসী দেশ ত্যাগ না করেন, তবে তাকে পরবর্তীতে গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হতে হতে পারে। বিশেষ করে জরিমানা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নিতে পারে সৌদি প্রশাসন।

এমতাবস্থায়, মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসাধারী বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে সৌদি আরব ত্যাগের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

‘জনরায়কে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না’

কোনো পরিস্থিতিতে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা

আইনশৃঙ্খলার অবনতি ও লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী

চুল কাটাতে গিয়ে বেঁচে গেলেন হাবিবুর

মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ