হোম > প্রবাস

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

তিন দেশের প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। ওমান, কাতার ও সৌদি আরবগামী প্রবাসীরা এখন যাত্রার আগে থেকেই এই অ্যাপের মাধ্যমে তাদের ভিসা যাচাই করে নিতে পারবেন। ১৬৭৬৮ নাম্বারে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে।

রোববার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মা‌লিকাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্লাটফর্‌মটি। প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন।

এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে।

যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

‘জনরায়কে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না’

কোনো পরিস্থিতিতে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা

আইনশৃঙ্খলার অবনতি ও লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী