হোম > প্রবাস

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের দোয়া মাহফিল

আতিকুর রহমান নগরী

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল শুক্রবার বাদ মাগরিব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া মেলবোর্নে স্বেচ্ছাসেবক দল, ভিক্টোরিয়া শাখার উদ্যোগে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ফুটস ক্রে পার্ক ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস, সংগঠনটির অস্ট্রেলিয়ার শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন, সংগঠনটির অস্ট্রেলিয়ার শাখার সদস্যসচিব জাহিদুর রহমানের নির্দেশনায় এ দোয়া মাহফিল হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার সদস্যসচিব আব্দুল রবসহ স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার আলমগীর কবির চৌধুরী, ইমরান হোসেন এলান, মামুন হোসেন, মির্জা সাইফুল, হাবিবুর রহমান হাবিব, খাইরুল সাদমান অংকন ও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক আরিফ খান, সদস্যসচিব আশিক মালেক বিপুলস, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ শিহান, তেলাল খান ও দেওয়ান মামুন।

নামাজ ও মিলাদ পরিচালনায় ছিলেন মাওলানা আজমল খান।

দোয়া মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা ও হায়াতে তৈয়বা দানের দোয়া করেন।

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু