হোম > প্রবাস

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভা ২৬ অক্টোবর রোববার সিডনির লাকেম্বাস্থ নবান্নতে আয়োজিত সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

বিশেষ বক্তা হিসাবে বক্তব্যে রাখেন সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম ও সাবেক উপদেষ্টা বিএনপি নবীনগর উপজেলা নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বিএনপির অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যুবশক্তিকে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে দেশ ও যুব সমাজের উন্নয়নে কাজ করা। এর লক্ষ্য ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করা। জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠাতা করেন, যার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে দেশের জন্য কর্মশক্তিতে রূপান্তরিত করা।

প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশের ভবিষৎ নির্মাণে যুবদলকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার সকল কর্মসূচি বাস্তবায়নে জন্য উদাত্ত আহবান জানান তিনি।

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু