হোম > প্রবাস

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

প্রবাস ডেস্ক

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির সার্বিক তত্ত্বাবধানে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার গভীর রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাবহ এ ধর্মীয় আয়োজনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তাদের সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রীর জন্য প্রবাসী ভাইদের কাছে দোয়া চান এবং তার আত্মার মাগফিরাত কামনা করে করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবাল ও তার প্রতিনিধিদল।

গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের সার্বিক আয়োজন করে ক্যালিফোর্নিয়া বিএনপি। জানাজা নামাজ পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম। দোয়া পরিচালনা করেন মাহমুদ হোসাইন।

বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। রাজনীতির আকাশে যিনি ছিলেন দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক, ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ব্রেমেন বিশ্ববিদ্যালয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে কাজী নজরুল ইসলাম

ইইউর নতুন অভিবাসন আইনে কী আছে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে যুবদলের প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় ২৪ কৃতী বাংলাদেশি পেলেন সম্মাননা

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

জাগপার মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা

জাগপা সৌদি আরব শাখার কমিটি গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিরসনে বিশেষ সেল গঠন