হোম > প্রবাস

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করলো সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি

আতিকুর রহমান নগরী

বাংলা সাহিত্যের দুই মহান কবি—রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। গতকাল শুক্রবার সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির (এনটিইউ) অডিটোরিয়ামে এই উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সোসাইটির সাধারণ সম্পাদক কামাল হোসেন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এই নীরবতা শুধু শোক নয়, বরং একটি প্রতিজ্ঞা— আমরা যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে আরো সচেতন ও দায়িত্বশীল হই।’

সোসাইটির সভাপতি সানোয়ার ডিটো শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল শুধুই কবি নন, তারা আমাদের জাতীয় আত্মার প্রতীক। তাদের সাহিত্য, সংগীত ও চেতনা আমাদের ঐতিহ্য ও মানবতার পথপ্রদর্শক।’

সিঙ্গাপুরের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীত। আবৃত্তি সংগঠন ‘কহন’-এর পরিবেশনায় ছিল কবিতার আবৃত্তি, নৃত্য পরিবেশনায় উঠে আসে রবীন্দ্র ও নজরুল রচনার ভাবপ্রকাশ, আর এসবিএস-সিএফএ (সেন্টার ফর আর্টস)-এর শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের পরিবেশনা ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা রহমান টিনা, যিনি মাযারুল আবেদীনকে সঙ্গে নিয়ে সাবলীল সঞ্চালনার মাধ্যমে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, স্থানীয় বাঙালি ও অবাঙালি সংস্কৃতিপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনাকে জাগ্রত রাখার এই আয়োজন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কল্যাণে নতুন উদ্যোগ

কায়রোতে সম্মাননা পেলেন আমার দেশ সহসম্পাদক আলী হাসান তৈয়বসহ ৬ ইসলামী ব্যক্তিত্ব

কায়রোতে অনুষ্ঠিত হলো আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি

আমিরাতে জমকালো আয়োজনে কলম অ্যাকাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না: হেকিম জেফরি

হবিগঞ্জের মানবসম্পদ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান