হোম > প্রবাস

প্রবাসী ভোটার নিবন্ধন প্রায় সাড়ে ৯ লাখ

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৯ লাখ ৪১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

সোমবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

নিবন্ধন করা প্রবাসীদের মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৩০৯ জন পুরুষ এবং ১ লাখ ২ হাজার ৮৩৯ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৭৬ হাজার ৮৪০ জন প্রবাসী রয়েছেন। এছাড়া কাতার থেকে ৬৩ হাজার ৭৫৪ জন, ওমান থেকে ৪৭ হাজার ৬৯ জন, মালয়েশিয়ায় ৫১ হাজার ২১২ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ হাজার ১৮০ প্রবাসী নিবন্ধন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৭ হাজার ৮৮ প্রবাসী ভোটার।

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি এই সময়সীমা বাড়িয়েছে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টির উদ্যোগ

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার