হোম > প্রবাস > প্রবাসী জীবন

নির্বাচনে ভূমিধস বিজয়ে স্পেন বিএনপির উল্লাস

প্রবাস ডেস্ক

বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় আনন্দের জোয়ার বইছে সুদূর স্পেনেও। এই ঐতিহাসিক বিজয় উদ্যাপনে দেশটির রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় বৃষ্টির বাধা উপেক্ষা করেই গভীর রাত পর্যন্ত চলে বিজয়োল্লাস।

বিজয় উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা এবং দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে তারা লাভাপিয়েস প্লাজায় আনন্দ মিছিল বের করেন। এ সময় নেতা-কর্মীদের বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সায়েদ মিয়া, আব্দুল মতিন, ছানুর মিয়া ছাদ, উপদেষ্টা আব্দুল মুজাক্কির, সিনিয়র সদস্য মোহাম্মদ আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপার আহমদ, মাদ্রিদ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন আহমদ, যুবদল নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা রুদ্রসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের শতাধিক নেতা-কর্মী।

আনন্দ উদ্‌যাপন শেষে বিজয় মিছিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী ট্রাকচাপায় নিহত

কানাডায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

পর্তুগালে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজায় এবারও ঈদুল ফিতরে শিশু-কিশোরদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল

মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদ্‌যাপন

ফিলিস্তিন টিভিতে হাফেজ্জী চ্যারিটেবলের সম্প্রচার

বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানকে মালয়েশিয়ায় সংবর্ধনা