হোম > বিনোদন

ওটিটিতে আসছে রাজ, বুবলীর ‘দেয়ালের দেশ’

বিনোদন রিপোর্টার

গত বছর (২০২৪) যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি সেগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানায় দর্শকদের কাছে তিনি করে নিয়েছেন আলাদা অবস্থান।

প্রশংসিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ১৭ জুলাই থেকে প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এতে করে দেশ–বিদেশের সিনেমাপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি।

১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি। যার ক্যাপশনে লেখা, ’জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

চরকিতে ’দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, ‘সিনেমা রিলিজের পর থেকেই বিভিন্ন মাধ্যমে বহু মানুষ 'দেয়ালের দেশ' দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে–বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবেন।’

২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

মে দিবসে আরণ্যক-বটতলার দিনভর আয়োজন

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

ভারতের ‘মিনার-ই দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

মাইকেলের ছেলেরা থাকতে কেন নাম ভূমিকায় জাফর জ্যাকসন

লন্ডন উৎসবে প্রিয়াম অর্চি অভিনীত দুই সিনেমা

ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’