হোম > বিনোদন

ঐশ্বরিয়ার ছবি লকারে লুকিয়ে রাখতেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রাই বচ্চন এমন একজন সুন্দরী অভিনেত্রী যাঁকে শুধু আমজনতাই পছন্দ করেন এমনটি নন, ইন্ডাস্ট্রির অনেক তারকাও তাঁর সৌন্দর্যে মুগ্ধ।

তাদের মধ্যে একজন রয়েছেন বলিউড অভিনেতা এবং হৃত্বিকের প্রাক্তন শ্যালক জায়েদ খান। তিনি ঐশ্বরিয়াকে এতই পছন্দ করতেন যে তার একটি ছবি লকার রুমে (গোপন ঘরে) রেখে দিয়েছিলেন।

সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া সম্পর্কে জায়েদ খান বলেন, ‘অ্যাশ খুব পেশাদার এবং সুন্দরও ছিল। অ্যাশ যখন থেকে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন সেই তখন থেকে আমি ওঁর অনুরাগী ছিলাম। আমার লকার রুমে ওঁর ছবি ছিল। আমি ভাবতাম উনি কত সুন্দরী।’

জায়েদ খান বলেন, ‘যখন আমি একটি ছবির চিত্রনাট্য শুনেছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে অ্যাশ ছবিতে রয়েছেন। আমি তখন শুনেই বলেছিলাম হ্যাঁ, আমায় শুধু বলুন কোথায় সই করতে হবে।’

ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি একজন দুর্দান্ত সহ-অভিনেতা যাঁর সঙ্গে আপনি দিব্যি কাজ করতে পারেন। কারণ উনি জানেন কীভাবে আপনার সঙ্গে কাজ করতে হবে।’

ঐশ্বরিয়ার প্রশংসা করে হৃত্বিকের সাবেক শ্যালক বলেন ‘উনি যেন প্রাকৃতিক ফিল্টার। ঈশ্বর ওঁর মঙ্গল করুন। '

প্রসঙ্গত, 'শব্দ' ছবিতে জায়েদ ও ঐশ্বরিয়ার একসঙ্গে কাজ করেছেন। এই ছবিতে তাঁদের দুজনের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। এতে একটা ত্রিকোণ প্রেমের মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ছিল। তবে ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান