হোম > বিনোদন

রেহান-সাফার 'শেষ থেকে শুরু'

বিনোদন রিপোর্টার

নবাগত অভিনেতা হিসেবে গত বছর মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটক দিয়ে যাত্রা করেন ফররুখ আহমেদ রেহান। এরপর আরো বেশকিছু নাটকে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সামিরা খান মাহি, নাজনীন নীহা ও তানজিন তিশার বিপরীতে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। এবার রেহান অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে। নাটকের নাম ‘শেষ থেকে শুরু’। নাটকটি রচনা করেছেন রুবেল আনুশ। নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফররুখ আহমেদ রেহান বলেন, ‘এরই মধ্যে ‘যুগল’সহ বেশ কিছু নাটক প্রচারের পর নাটকপ্রেমী দর্শকের কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তবে আমার নাটকের যারা নিয়মিত দর্শক, তারা আমাকে আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখতে চান। আমি আমার সেইসব ভক্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব ‘শেষ থেকে শুরু’ নাটকটি দেখার জন্য। কারণ এই নাটকের গল্পটা অসাধারণ। আমার বিপরীতে এতে অভিনয় করেছেন সাফা কবির। খুব ভালো লাগছে তার সঙ্গে কাজ করে।’

সাফা কবির বলেন, ‘গল্পটাই এই নাটকের প্রাণ। রুবেল আনুশ চমৎকার একটি গল্প লিখেছেন। কাজ করেও ভীষণ ভালো লেগেছে। রেহানের সঙ্গে প্রথম কাজ, আশা করছি দর্শকের ভালো লাগবে নাটকটি।’

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান