হোম > বিনোদন

আল্লামা সাঈদীকে নিয়ে সাইমুমের নতুন গান ‘সুর তাঁর মৌ মৌ’

স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী স্মরণে ‘সুর তাঁর মৌ মৌ’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে। গানটির কথা লিখেছেন গীতিকার আতিফ আবু বকর, সুরারোপ করেছেন তরুণ সুরকার রাআদ ইজামা এবং সাউন্ড ডিজাইন করেছেন আমির হামজা খান।

এতে কণ্ঠ দিয়েছেন সাইমুমের কিশোর শিল্পী কে এম সাব্বির, রাআদ ইজামা, ওমর ফারুক, আবরার ফাহিম আবির ও আব্দুল কাইয়ুম ইয়াদ। গানটি সাইমুম শিল্পীগোষ্ঠী সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাদের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করে।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন এদেশের আপামর জনগণের হৃদয়ের স্পন্দন। দলমত নির্বিশেষে তিনি সবার মনে জায়গা করে নিয়েছিলেন। ২০২৩ সালের ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তারই স্মরণে সাইমুম উক্ত গান প্রকাশ করেছে।

গানটির কথার মধ্যে যে লাইনগুলো শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে, তার মধ্যে রয়েছে— “সুর তার মৌ মৌ বুলবুলি ভোর/ মোলায়েম কথা জুড়ে অভূত আদর/ কোরআনের আহবান আহা নিরুপম/ ভেঙে দিতো জনতার জাহলাতী ঘোর!”

এর পূর্বেও সাইমুম আল্লামা সাঈদী কে নিয়ে ৩টি গান প্রকাশ করেছে যা দর্শক-স্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। গানগুলো হলো ‘মুক্ত পাখির ডানায়’, ‘আল্লাহ তায়ালার প্রিয়’, হে প্রিয় রাহবার’।

এই গানটি দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করবে বলে আশা প্রকাশ করেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

আইনি নোটিশে হতবাক হয়ে যা বললেন শরীফুল রাজ

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’