হোম > বিনোদন

দুই রাজের ‘ওমর’ এবার অ্যামাজন প্রাইমে

বিনোদন রিপোর্টার

আমেরিকান জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’। অন্য ভাষাভাষির দর্শকদের সুবিধার্থে যুক্ত করা হয়েছে ইংরেজি সাব-টাইটেল। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে স্থান পাওয়ায় আনন্দিত এর কলাকুশলীরা।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ বড় পর্দায় মুক্তি পায় ২০২৪ সালের ঈদুল ফিতরে। সিনেমার গল্পে দেখা যায়, প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে থাকা ওমর ও বদি খুনের ঘটনায় একে অপরকে দায়ী করতে থাকে। যার কারণেই মৃত্যু হোক না কেন বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদির পরিণতি শেষ পর্যন্ত কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোয় কাহিনি।

ওমর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। বদির ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

তারকাদের বর্ণাঢ্য বর্ষবরণ

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

ঢাক ঢোল ও সুর ছন্দে বর্ষবরণ, উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

বৈশাখে ‘চিরকুট’-এর দুই কনসার্ট

পহেলা বৈশাখে ‘চিত্রাঙ্গদা’-র দুটি প্রদর্শনী

কৃত্রিম বুদ্ধিমত্তার সুরে বর্ষবরণের গান

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলার ৫ দিনব্যাপী আয়োজন

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

আশার সঙ্গে বোন লতার দূরত্বের কারণ