হোম > বিনোদন

শিল্পকলায় ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’

বিনোদন রিপোর্টার

চলছে মধুমাস। মধুমাসের এই আবহকে সংস্কৃতিতে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের তত্ত্বাবধানে আজ, ১৪ জুন, সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আম, জাম, লিচুর ঘ্রাণে, এসো মিলি সংস্কৃতির প্রাণে নাচে-গানে ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ‘সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য’।

অনুষ্ঠানে সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য এর সভাপতি এস এম সালাউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মোফাজ্জাল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক আবু জাফর।

আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় ‘আজ কেন মোর প্রাণ সজনী গো’, ‘আমার মন করে উতলা’ গানে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী লায়লা ইয়াসমিন লাবণ্য, রুহী আফসানা দিপ্তী, শাহনাজ শারমিন অনন্যা, সুমাইতাহ তাবাসসুম খানম, মিফতাহুল বিনতে মাসুক এবং মার্শিয়া লায়লা জেবিন তুলি।

সঙ্গীত পরিবেশন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, শিল্পী হিরক সরদার, রাফি তালুকদার, রোকসানা আক্তার রূপসা, সোহানুর রহমান, উপপরিচালক এস এম শামীম আক্তার এবং আবৃত্তি করেন কোর্স-কো-অর্ডিনেটর কামরুন্নাহার সৃষ্টি।

যন্ত্রে সহযোগিতা করেন শিল্পী কফিল উদ্দিন মাহমুদ, তুষার কান্তি, অভিষেক বিশ্বাস এবং নারায়ন দেব লিটন।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান