হোম > বিনোদন

৫৫ বরেণ্য এবং তরুণ শিল্পীর তুলিতে জুলাই গণ-অভ্যুত্থান

বিনোদন রিপোর্টার

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীদের অংশগ্রহণে শুরু হলো ৩ দিনব্যাপী ‘ক্যানভাস ২৪ : মুক্তির মহাকাব্য’ আর্টক্যাম্প। আজ ১৫ জুলাই ২০২৬, বুধবার, সকাল ১১টায় জাতীয় চিত্রশালা প্লাজায় আর্টক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি বলেন, ‘বিগত সময়ে যে অনিয়ম-অবিচার হয়েছে, তা যেন আর না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে উপজীব্য করে ৩ দিনব্যাপী আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে। এই আর্টক্যাম্পে যে সব শিল্পীরা অংশগ্রহণ করছেন, তাদের তুলির ছোঁয়ায় ভেসে উঠবে সেই জুলাইয়ের স্মৃতিগুলো।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, ‘শিল্পকলা একাডমি এই ধরণের আয়োজনের মাধ্যমে, শিল্পের মাধ্যমে যে বার্তা দিতে চায় সেই বার্তাও যেন মানুষ বুঝতে পারে। মানুষ আসুক, দেখুক, বিশেষ করে নবীন যারা আঁকতে চায় তারা যেন বড় বড় শিল্পীদের আঁকা দেখে যেতে পারে।’

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘জুলাইয়ের যে চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। আজ ৫৫ জন শিল্পীর অংশগ্রহণে এই আর্টক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই আর্টক্যাম্পে যে-সকল ছবি আঁকা হবে সেগুলো নিয়ে জাতীয় পরিসরে প্রদর্শনীর আয়োজন করা হবে।’

১৫ থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠাতব্য ৩ দিনব্যাপী আর্ট ক্যাম্পে দেশের ৫৫ জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী অংশগ্রহণ করবেন। তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ক্যানভাসে রূপায়িত করবেন।

‘লাভ জিহাদ’ বিতর্কে যা বললেন আমির খান

জামাল ভূঁইয়ার অভিনয়ে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নাট্যজন সম্মাননা’ পেলেন আবুল হায়াত

জাপানের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’

শাহরুখের ১৮ কোটির বাড়ি যেভাবে হলো ৩০০ কোটি

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

বিচারকের আসনে মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল

দীর্ঘদিন পর টুটুলের নতুন গান

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘মাইকেল’, আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার

আবারও একসঙ্গে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা