হোম > বিনোদন

মিউজিক ভিডিওর মডেল বুবলী

বিনোদন রিপোর্টার

একের পর এক নতুন চমক নিয়ে ফিরছেন ঢাকায় সিনেমার এ প্রজন্মের নায়িকা বুবলী । শুধু সিনেমা নয়, গানের ভিডিওতেও ভিন্ন আমেজে ফিরছেন এ তারকা। ‘ময়না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে শবনম বুবলীকে। গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে কাজটির শুটিংও শেষ হয়েছে। আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। আর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিকের ব্যানার থেকে প্রকাশ হবে।

‘ময়না’ দিয়ে গানের ভিডিওর জগতে নতুন যাত্রা শুরু হলেও বড় পর্দায় বুবলীর আরও তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের পরিচালাতি ‘পিনিক’ ও রাশেদা আক্তারের ‘শাপলা শালুক’।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান