হোম > বিনোদন

নুসরাতের বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে

বিনোদন ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার দুপুরে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলায় ২০৭ নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ করা হয়েছে।

এদিন থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ফারিয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে আছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। ৫ অগাস্টে হাসিনা সরকার পতনের পর থেকে রাজধানীর বিভিন্ন থানায় ও আদালতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে অসংখ্য হত্যা বা হত্যাচেষ্টা মামলা হয়েছে।

চলতি বছরের ২৯ এপ্রিল এই মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ওই বছরই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এছাড়াও তিনি মডেলিং ও সঞ্চালনায়ও করেন।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা