হোম > বিনোদন

বিচারকের আসনে মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল

বিনোদন রিপোর্টার

পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জাদুকর তিনি। এবার কোনো নাটকের দৃশ্য বা সিনেমার শুটিংয়ে নয়, সম্পূর্ণ নতুন এক ভূমিকায় দেখা গেল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তার সঙ্গে বিচারকের আসনে যোগ দেন দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা-নির্মাতা শামীম জামান এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। রুপালি পর্দা ও ছোট পর্দার এই তারকা ত্রয়ীকে একসঙ্গে বিচারকের আসনে দেখা গেল ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর জমকালো গ্র্যান্ড ফিনালেতে।

গতানুগতিক সৌন্দর্যের সংজ্ঞা ভেঙে প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও অন্তর্নিহিত সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরতেই স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই রিয়েলিটি শোর। ৩০ প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই আসরে তুমুল প্রতিযোগিতা শেষে সেরা আটজন জায়গা করে নেন চূড়ান্ত পর্বে। আর এই পর্বেই প্রতিযোগীদের মেধা ও পারফরম্যান্স মূল্যায়নের গুরুদায়িত্ব পালন করেন মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল আঁখি।

বিচারকের দায়িত্ব প্রসঙ্গে আঁচল বলেন, ‘মোশাররফ করিম ভাই আমাদের দেশের অভিনয়ের এক প্রতিষ্ঠান আর শামীম জামান ভাই অত্যন্ত গুণী একজন অভিনেতা ও নির্মাতা। ক্যারিয়ারের শুরু থেকেই তাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছি। এমন দুজন কিংবদন্তি মানুষের সঙ্গে একই মঞ্চে, একই টেবিলে বসে বিচারকের দায়িত্ব পালন করতে পারাটা সত্যিই ভীষণ আনন্দের, একই সঙ্গে অনেক বড় সম্মানের। পুরো আয়োজনে তাদের পাশে বসে কাজ করার অভিজ্ঞতা আমার অভিনয়জীবনের পথচলায় দারুণ এক স্মৃতি হয়ে থাকবে। প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ হয়েছি। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

র‌্যাম্প ওয়ার্ক, ব্যক্তিত্ব, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং সামগ্রিক দক্ষতার কঠিন পরীক্ষায় বিচারকদের মন জয় করে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। রানারআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম জুঁই। বিজয়ী ওয়াফিয়া সাদিকার মাথায় মুকুট পরিয়ে দেন বিচারক মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল আঁখি।

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

দীর্ঘদিন পর টুটুলের নতুন গান

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘মাইকেল’, আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার

আবারও একসঙ্গে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা

মনির খানের ‘মন ভালো নাই’

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

মারা গেছেন ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল

মুক্তির আগেই বিজয়ের সিনেমা ঘিরে উন্মাদনা, অগ্রিম টিকিট বিক্রিতে ঝড়

প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

ফুটবল উন্মাদনার এপিঠ-ওপিঠ নিয়ে এলো ‘ফুটবল হট্টGOAL’