হোম > বিনোদন

অর্ধশত পর্ব পার করল ‘শাদী মোবারক’

বিনোদন রিপোর্টার

পাঁচ ভাই-বোনের পারিবারিক গল্পে চলতি বছরের আগস্টে ‘শাদী মোবারক’ নামের যে নাটকটি প্রচার হয়েছিল তা অর্ধশত পর্ব পার করেছে। মাছরাঙা টেলিভিশনে চলছে নাটকটি। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, গতকাল প্রচার হয়েছে নাটকের ৫১তম পর্ব।

‘শাদী মোবারক’ নাটক পরিচালনা করেছেন শামীম জামান। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান এবং আ খ ম হাসান। নাটকে দেখাচ্ছে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের গাত্রবর্ণ কালো হওয়ায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইরা বিয়ে করতে পারবে না। যা নিয়ে বাধে বিপত্তি।

নাটকটি নিয়ে শামীম জামান জানিয়েছেন, ‘শাদী মোবারক’ একটি পারিবারিক হাস্যরসাত্মক গল্প, যেখানে দৈনন্দিন সম্পর্ক, ভুল বোঝাবুঝি ও মমতার গল্পে সাজানো হয়েছে। ‘শাদী মোবারকের’ বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন রোবেনা রেজা জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয় রাজ।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা