হোম > বিনোদন

আবারো একসাথে রাজ-মীম

বিনোদন রিপোর্টার

আবারো বড়পর্দায় ফিরছে ‘পরাণ’ খ্যাত রাজ-মীম জুটি। আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। রোমান্টিক ঘরানার এ সিনেমার শুটিং খুব শিগগির শুরু হওয়ার কথা রয়েছে।

শরিফুল রাজ জানান, এখনো সিনেমাটি নিয়ে চুক্তি হয়নি। তবে কথা-বর্তা চলছে। রাজ বলেন, বর্তমানে বনলতা এক্সপ্রেস শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। এরপর নতুন সিনেমার ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে। আমি এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলতে পারছি। আমার একটু ঠান্ডা লাগছে তাই কথাও কম বলছি। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করছে জীবন অপেরায় মীমের অভিনয়ের বিষয়টি কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ঘোষণা আসবে।

এদিকে মীম ফেসবুকে তার সঙ্গে একজনের ছবি পোস্ট করে লিখেছে পরবর্তী প্রজেক্ট আসছে…, অনুমান করুন, তিনি কে? মন্তব্যের ঘরে ভক্তরা লিখেছেন রাজের নাম।

কেউ আবার লিখছেন এমন স্টাইল আর গেটআপ রাজ ছাড়া কেউ হতেই পারে না! বর্তমানে মীম আরিফিন শুভ সঙ্গে মালিক নামে সিনেমা কাজ করছেন। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে এরই মধ্যে শুটিং সম্পন্ন করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম।

এর আগে, তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান