হোম > বিনোদন

হয়ে গেল ফ্যাসিবাদী গুম, খুন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল ১২ নভেম্বর, বুধবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর ১০টি স্থানে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ এবং ‘জুলাইয়ে গান’ পরিবেশনার আয়োজন করা হয়।

প্রদর্শিত ডকুমেন্টারীর মধ্যে ছিল জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ‘জুলাই বীরগাথা (চোখ হারানো মাহবুব)’, ‘জুলাই বিষাদ সিন্ধু- (শহীদ হৃদয় তরুয়া ও শহীদ আবু ইসহাক)’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘থার্টি সিক্স আওয়ারস অফ বিট্রেয়াল’, ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’, ‘আয়নাঘর ফাইলস- হুমাম কাদের’, ‘আয়নাঘর ফাইলস- ব্যারিস্টার আরমান’, ‘আয়নাঘর ফাইলস- সুখরঞ্জন বালি’, ‘আয়নাঘর ফাইলস- সাজেদুল ইসলাম সুমন’, ‘ট্রায়াল অফ জুলাই ম্যাসাকার’, ‘এমনকি লাশেরাও পায়নি রেহাই’, ‘সাদা জুব্বা : লাল রক্ত’ এবং ‘উইল ইউ এভার স্লিপ, মা?’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, বাহাদুর শাহ পার্ক, মিরপুর পল্লবী (হারুন মোল্লার মাঠ), উত্তরা ৩নং সেক্টরের মুক্তমঞ্চ, উত্তরা জমজম টাওয়ার, মোহাম্মদপুরের টাউন হল মাঠ, হাতিরঝিল এম্ফিথিয়েটার এবং হাতিরঝিল (রামপুরা প্রান্ত)-এ এই প্রদর্শনীগুলোর আয়োজন করা হয়। প্রতিটি স্থানে আয়োজিত অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা