হোম > বিনোদন

এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে: বাঁধন

৩৬ জুলাই উদযাপন

বিনোদন রিপোর্টার

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের শুরু থেকে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো শিল্পী সমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেই স্মৃতিই এখন গর্বের অধ্যায় হয়ে রয়ে গেছে তার মনে।তবে ৫ আগস্ট ২০২৪—এই দিনটির প্রতি তার আবেগ ছিল স্পষ্ট।

এক বছর পার হলো সেই ঘটনার। আজ ৫ আগস্ট দেশব্যাপী চলছে ৩৬ জুলাই উদযাপন। এ উপলক্ষে আজ সকালে ফেসবুকে একটি পোস্টে বাঁধন লেখেন, ‘আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।’

আরেকটি পোস্ট দিয়ে তিনি জানান ৫ আগস্টের দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।

তিনি লিখেন, ‘যখন খবর ছড়িয়ে পড়ে, শেখ হাসিনা পালিয়ে গেছেন—জনতার গর্জনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তখন যে উল্লাস, যে বিস্ফোরণ জনতার মাঝে দেখা গিয়েছিল, তা আমি জীবনে কখনো দেখিনি। বাসায় বসে, অফিস থেকে বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এই অনুভূতি বোঝা যাবে না। এটা বুঝতে হলে আপনাকে সেখানে থাকতে হতো।’

বাঁধনের ভাষায়, ‘পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ নেচেছে, কেউ স্লোগান দিচ্ছিল। বাতাসে ছিল স্বাধীনতার বিদ্যুৎ। সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি বাংলাদেশের মানুষদের নিয়ে গর্বিত। কী এক বিজয়! কী এক অসাধারণ সাফল্য!’

শিল্পী সমিতির নির্বাচনে জলি

পাঁচ তারকার স্মৃতিময় একদিন

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা, যা জানা গেল

বছরব্যাপী পালিত হবে নজরুলবর্ষ

হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় তরুণদের সিনেমা

শাকিব খানের ‘রোলেক্স’ রহস্য

একফ্রেমে ডলি, মেমী ও মম

ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’

শিল্পকলায় ‘জ্যৈষ্ঠের রাঙা সকাল’