হোম > বিনোদন

অনিদ্রার যন্ত্রণা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’

বিনোদন রিপোর্টার

ঘুমহীন এক মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিদ্রাসুর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক ও রুনা খান। চলচ্চিত্রে ওমর মালিককে দেখা যাবে অনিদ্রায় ভোগা, মানসিক অস্থিরতায় পীড়িত এক মানুষের চরিত্রে, যিনি ঘুমহীন জীবনের যন্ত্রণায় ধীরে ধীরে হারিয়ে যান নিজের ভেতরের অন্ধকারে। তার বিপরীতে রুনা খান অভিনয় করেছেন এক সহমর্মী নারীর চরিত্রে, যিনি আশার আলো ও মানবিকতার প্রতীক হয়ে উঠে আসেন গল্পে।

চরিত্রটি নিয়ে অভিজ্ঞতা জানাতে গিয়ে ওমর মালিক বলেন, ‘নির্মাতা সোহেল রানা বয়াতির সঙ্গে বহু দিনের পরিচয় থাকলেও একসঙ্গে কাজের সুযোগ হয়নি। কিন্তু নিদ্রাসুরের গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে, সব প্রতিকূলতা পেরিয়ে কাজটি করেছি। এ চরিত্রের ভেতর দিয়ে এক ঘুমহীন মানুষের মানসিক টানাপোড়েন নিজের ভেতর অনুভব করেছি। আশা করছি, দেশ ও দেশের বাইরের উৎসবে এবং দর্শকের মনে জায়গা করে নেবে চলচ্চিত্রটি।’

জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘নয়া মানুষ’খ্যাত নির্মাতা সোহেল রানা বয়াতি। তিনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ আমার জীবনের লক্ষ্য। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই আমার ক্যারিয়ার শুরু। দীর্ঘদিন পর আবার এ ফরম্যাটে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। নিদ্রাসুর মূলত মানুষের ভেতরের নিঃসঙ্গতা, ঘুমহীনতার যন্ত্রণা আর মানবিক আবেগের গল্প। এমন গল্প দিয়েই আমি মানুষের জীবনের বাস্তবতা তুলে ধরতে চাই।’

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, সেন্সরসহ সব আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই নিদ্রাসুর দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা, ঘুমহীন এক মানুষের অন্তর্দহন আর জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে দর্শকের মনে জায়গা করে নেবে এ চলচ্চিত্র।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান