হোম > বিনোদন

সেইদিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না: আশফাক নিপুন

বিনোদন রিপোর্টার

আশফাক নিপুন মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত হলেও, সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার স্পষ্ট মতামত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার কারণে তিনি বর্তমানে আলোচিত ব্যক্তিত্ব।

২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্র-জনতার পক্ষে ছিলেন এই নির্মাতা। নেটদুনিয়ার পাশাপাশি ছিলেন রাজপথেও। কথা বলে গেছেন দেশের মানুষের হয়ে।

বর্তমানেও দেশের যেকোনো ঘটনা, অন্যায় কিংবা সামাজিক নানা কর্মকাণ্ডে প্রায়ই কথা বলে থাকেন নির্মাতা আশফাক নিপুন। সেই ধারাবাহিকতায় আজ রবিবার আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে মুখ খুললেন এই নির্মাতা।

নিজস্ব ফেসবুকে তিনি লেখেন, ‘গত বছর এইদিন ওরা দিল কারফিউ, আজকে ডাকল হরতাল। সেইদিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না। বড় গলায় দাবি করা ৪০% ভোটার হরতাল মানলেও হইত। ওরাও বের হয়েছে যার যার কাজে। স্যাড!’

নিপুনের এমন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান