হোম > বিনোদন

রুনা খানের সিনেমা জিতল জাপানি পুরস্কার

বিনোদন রিপোর্টার

টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতল রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’। তৌফিক এলাহি নির্মিত সিনেমাটি এ উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে।

উচ্ছ্বাস প্রকাশ করে রুনা খান বলেন, ‘যেকোনো স্বীকৃতি আনন্দের। আমার অভিনীত নীলপদ্ম জাপানে পুরস্কৃত হয়েছে শুনে ভালো লাগছে। স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এ সাফল্যের কৃতিত্ব আমার নয়, পুরো টিমের। সবার সহযোগিতায় ভালো একটি কাজ উপহার পেয়েছে দর্শক।’

রুনা খানের পাশাপাশি সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

পুরস্কার পাওয়ার পর নির্মাতা তৌফিক এলাহি বলেন, ‘টোকিও লিফট অব ফেস্টিভ্যালে নীলপদ্ম সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে বিভিন্নভাবে বিচার-বিশ্লেষণ করে মার্ক করছিলেন। সব আপডেটই ই-মেইলযোগে পাচ্ছিলাম। এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটি ভাবিনি।’

এলাহি আরো বলেন, ‘নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। অনেক পরিশ্রম করেছি এ সিনেমা নিয়ে। এটি নীলপদ্মর প্রথম সম্মান। এ সম্মান শুধু আমার একার প্রাপ্তি নয়; এ সিনেমার শিল্পী, কলাকুশলী ও ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।’

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত' নীলপদ্ম'। নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি। দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। 'নীলপদ্ম' বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান