হোম > বিনোদন

বরিশালের খাবারের প্রেমে সাফা কবির

বিনোদন রিপোর্টার

ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি তার একটি নতুন নাটকের শুটিং করতে বরিশাল গিয়েছিলেন। সেখানকার নানা জায়গায় শুটিং শেষে ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বেশকিছু স্থিরচিত্র। তিনি জানান, তার হৃদয়ের একটি অংশ বাস করে বরিশালে। প্রতিবার যখন বরিশাল যাই একটা গভীর, অজানা টান অনুভব করি মনে; আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে।

এই অভিনেত্রী আরো বলেন, বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও মেলে না। আবার নতুন করে প্রেমে পড়ে যাইÑ কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির ঘ্রাণ, আর অবশ্যই বরিশালের অসাধারণ খাবার। প্রতিটা পদ ছিল মুখরোচক। স্থানীয় মজাদার খাবার, প্রতিদিনের তাজা ডাব আর নারিকেল (এক দিনও মিস করিনি!) আর সেই মিষ্টি, ঘন গুড়Ñ একেবারে অসাধারণ।

বরিশালের মানুষের বিষয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তার কথায়, বরিশালের মানুষই অভিজ্ঞতাকে আরো বিশেষ করে তোলে। এত বিনয়ী, এত সহৃদয়, আর ভালোবাসায় ভরা। লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।

মূলত, সুব্রত কুমার সঞ্জীবের পরিচালনায় নতুন একটি নাটকের শুটিংয়ে বরিশাল গিয়েছিলেন সাফা কবির। এই নাটকে তার সহশিল্পী মুশফিক আর ফারহান। বরিশালের বিভিন্ন স্থানে টানা এক সপ্তাহ নাটকের শুটিং করেছেন তারা। সাফা কবির বরিশালের মেয়ে। তার দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

ভিউয়ের রেকর্ড গড়লো পারিবারিক গল্পের নাটক ‘এটা আমাদেরই গল্প’

পার্শ্ব থেকে প্রধান চরিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি

নির্বাচনের প্রতিশ্রুতি ভোটের পরও যেন বজায় থাকে : তৌসিফ

শুরু হচ্ছে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিভ্রান্তি

এবার নির্বাচনি গান তৈরির হিড়িক জমজমাট ভোটের মাঠ

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান