হোম > বিনোদন

জাতিবৈচিত্র্য দিবস ২০২৫ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় গতকাল রবিবার বিকেল ৫:০০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-এর অংশ হিসেবে জাতি বৈচিত্র্য দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এতে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মূল বক্তব্য উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে. এস. মং।

সেমিনার শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত চলচ্চিত্র ‘কালচারাল প্যারাডাইম শিফট’ প্রদর্শিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয় নাটোরের মাল পাহাড়িয়া সম্প্রদায়ের শিল্পীবৃন্দ। এরপর চাকমা জুম নৃত্য পরিবেশন করে রাঙামাটির চাকমা সম্প্রদায়ের শিল্পীবৃন্দ এবং কারসা ফোক ব্যান্ড (সাঁওতাল এবং ওরাওঁ সম্প্রদায়, রাজশাহী) পরিবেশন করে ‘বাংলা দেশম, মজ দেশম’ ও ‘কাতেই সুন্দর রাজ হামার ঝাকামাকা ডেরা’ গান দুটি।

খাগড়াছড়ির ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীবৃন্দ পরিবেশন করে ত্রিপুরা কাথারক নৃত্য। মনিপুরী গান ‘মধুর শ্রী বৃন্দাবনে খেলতাঙাই আজি’ ও ‘দুরে থাইলে ও হমাজি কতিয়ো দুরেই’ পরিবেশন করেন মিঙ্গেল ব্যান্ড এবং মনিপুরী মৃদঙ্গ নৃত্য পরিবেশন করে মনিপুরী, মৌলভীবাজার। রাঙামাটির মারমা গানের দল সাইক্লোন পরিবেশন করে ‘হোজপানা’ ও ‘সাংগ্রাই’ গান দুটি।

পাংখোয়া সম্প্রদায়, বিলাইছড়ি পরিবেশন করেন ‘পাংখোয়া বাঁশ নৃত্য’। বান্দরবন ম্রো সম্প্রদায়ের শিল্পী পরিবেশন করেন ম্রো বাঁশি। সবশেষে নৃত্যনাট্য ‘উভগীত’ পরিবেশন করে রাঙামাটির শিল্পীবৃন্দ।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা