হোম > বিনোদন

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

বিনোদন রিপোর্টার

লালন সাঁইজির মানবতার বার্তা সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ২৯ জুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে পূর্ণিমা তিথির ‘সাধুমেলা’র ৭০তম আসর অনুষ্ঠিত হয়েছে।

বাউল সংগীত পরিবেশনার পূর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লালন গবেষক আবু ইসহাক ও সৈয়দ জাহিদ হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন।

বিখ্যাত লালনগীতি ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ পরিবেশনার মধ্য দিয়ে আসরের সূচনা ঘটে। পরিবেশনায় ছিলেন বাউল দল সাধুসঙ্গের শিল্পীবৃন্দ। সাধুমেলায় জেলা ও বিশিষ্ট শিল্পীদের মধ্যে লালনের গান পরিবেশন করেন টুনটুন ফকির, দিল আফরোজ রেবা, রাজ্জাক বাউল, লতিফ শাহ, আরিফ বাউল, শমির বাউল, চন্দনা মজুমদার ও সফি মন্ডল। বাউল দলের শিল্পীদের মধ্যে একক গান পরিবেশন করেন করিম বাউল, তৃপ্তি রেবারিও, নয়ন, ওমর আলী, কৃষ্ণ, ফারুক (বড়), মুক্তার বাউল, মেহবুব বাউল, এলিজা পুতুল, শাহীন বাউল, লাভলী শেখ, রুমা আক্তার, উপমা আক্তার, আয়নাল হক বাউল, আফসানা হক ইমু ও ডলি মন্ডল। তাঁরা একে একে লালনের বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

‎দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করেন জাকারিয়া শেখ, আধারী মিলন, টিটো বাউল, সুবর্ণা আক্তার, লতা মন্ডল, আখি আঞ্জুম, দেলয়ার বয়াতি, দিপা বাউল, গোপাল, শিপু রানি দাস, লিনা, সৃষ্টি মনি, শিরীন সুলতানা, সজীব, স্বর্ণ, তকবির, অনন্য চৌধুরী, পলি, মিতুল, মিরাজ, তানিয়া, সেন্টু গাজী, মিনা পাগলী, নিলয়, শামীম বাউল, ফারুক (ছোট), মানিক দেওয়ান, জাহিদ, মিরাজ, তানিয়া, ঝরনা বিশ্বাস, সেন্টু গাজী, নিলয়, শামীম বাউল, মানিক দেওয়ান, জাহিদ, জহির, আখি আঞ্জুম, শিফা, সুরাইয়া আক্তার উর্মি, সেলিম, নুসরাত জাহান লিলি, ভুট্টো, শাহেদ আলী ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন

লাইভ-অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, ‘মাউই’ হয়ে পর্দায় ডোয়াইন জনসন

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’-তে তারা

আর্জেন্টিনার জয় নিয়ে খায়রুল বাসারের রসিকতা

আমেরিকার ন্যাশনাল ব্রডকাস্টে স্থান পেলো ‘রইদ’

মুক্তিকে আশীর্বাদ না করলে আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে : ওমর সানী