হোম > বিনোদন

ঢাকায় যেমন কাটছে হানিয়া আমিরের সময়

বিনোদন রিপোর্টার

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার। গত বৃহস্পতিবারেই ঢাকায় পা রাখেন তিনি। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে।

আজ সকালে ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে বাংলাদেশের আয়োজন সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘তোমার ভালোবাসা এবং সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’ এ থেকে বোঝা যায় বাংলাদেশে এসে বেশ ভালো সময় কাটাচ্ছেন হানিয়া।

এর আগে শুক্রবার বিকেলে বেড়াতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। সেখানে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেন হানিয়া। এ নায়িকার ঢাকা সফর ঘিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের। এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির ওপর নানা ডিজাইনের কাজ করা সালোয়ার-কামিজ। এছাড়াও এ সময় তার ঘন কালো চুলও নজর কাড়ে ভক্তদের।

হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা। শুধু তাই নয়, একসঙ্গে রিকশায়ও ঘোরেন। এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায়। আবার, আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েনসার ও অতিথিদেরও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন।

এছাড়াও তার সঙ্গে ছিলেন নবাববাড়ির মেয়ে নামিরা নাঈম। তিনি চিত্রনায়ক নাঈম ও নায়িকা শাবনাজ দম্পতির বড় মেয়ে। নবাববাড়ির মেয়ে নামিরা এই পরিচয় জানার পর হানিয়া বেশ চমকিত হন। চুটিয়ে আড্ডা দেন দুজনে।

সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী। আগামীকাল সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নেবেন তিনি। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন