হোম > বিনোদন > তারকা সংবাদ

কিংবদন্তি রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি

আমার দেশ অনলাইন

কিংবদন্তি কন্ঠশিল্পী রুনা লায়লা। ফাইল ছবি

আগামীকাল ২৪ জুলাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠিতব্য আয়োজন থেকে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।

কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তার অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামী ২৪ জুলাই আয়োজন করেছে সম্মাননা প্রদান অনুষ্ঠানের।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করা হবে এবং অনুষ্ঠিত হবে একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি।

বন্যার্তদের সহযোগিতায় টিকিটের মূল্য থাকছে ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা। অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা. জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ।

ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লা একক সংগীতানুষ্ঠানে বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো গাইবেন বলে একাডেমি সূত্র জানিয়েছে।

কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অনেক আগেই বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান যেমন উপহার দিয়েছেন, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।

রুনা লায়লা বাংলাদেশের সংগীত ভুবনের এক অনন্য দীপশিখা, যিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তার কণ্ঠে সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, আবেগ, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।

এসআর

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা