হোম > বিনোদন > তারকা সংবাদ

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

শিল্পকলায় প্রদর্শিত হবে ২ সিনেমা

বিনোদন রিপোর্টার

শিল্প-সংস্কৃতির গুণী মানুষদের স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে তাদের স্মরণ করা হচ্ছে নানা আয়োজনে। আগামীকাল বিকালে থাকছে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণ। এতে আলোচক হিসেবে থাকবেন তারই সুযোগ্য পুত্র, নির্মাতা নুহাশ হুমায়ূন।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৪ টা থেকে হুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠানমালা শুরু হবে। ৪টায় প্রদর্শিত হবে সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। সন্ধ্যা ৬.৩০ মিনিটে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রবদ্ধ উপস্থাপন করবেন ড. শাহাদৎ রুমন, চলচ্চিত্র গবেষক ও সমালোচক এবং প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব মো: মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

এতে হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশিত হবে। রাত ৮টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম: ফারুকী

নায়িকাদের সবসময় পরিপাটি হয়ে থাকাটা অপছন্দ তুষির

রাষ্ট্রপতিপুত্রের হুমকি থোড়াই কেয়ার বান্নাহর

চেয়েছি দর্শক আমাকে নতুনভাবে দেখুক: সাবিলা নূর

‘ক্রমাগত থ্রেট’ পাচ্ছেন মাবরুর রশীদ বান্না

‘বনলতা সেন’ নির্মাতার স্মৃতিচারণ