হোম > বিনোদন > তারকা সংবাদ

খেলা অতটা বুঝি না, না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি: হিমি

বিনোদন রিপোর্টার

ওটিটি বা ছোটপর্দা, সবখানেই ব্যস্ততা জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। চমৎকার অভিনয়শৈলী, স্পষ্টভাষী আর মিষ্টি হাসিতে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে কদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাই এবার আর অভিনয় নয়, ফুটবলপ্রীতি নিয়ে এক সাক্ষাৎকারে অকপট খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল খেলায় নিজের পছন্দের দল সম্পর্কে বলতে গিয়ে হিমি জানান, তার পছন্দের দল ব্রাজিল।

সাক্ষাৎকারে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর বাবা ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে।’

খেলোয়াড় প্রসঙ্গে হিমি বলেন, ‘নেইমার, এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম, তখন কাকা খেলতেন। তো, তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত

ডিজিটাল পাল্লায় রশি-রাবার বেঁধে ওজনে ফাঁকি, মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা

স্পেনে পেশাদার ক্লাবের মালিক হচ্ছেন মেসি

লাইব্রেরি সহকারি থেকে চীনের বিপ্লবী নেতা মাও সে তুং

আধাঘণ্টা ইমিগ্রেশন বন্ধ, শাহজালালে যাত্রীদের দীর্ঘ সারি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেল মন্ত্রী

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

প্রবীণ দাতার অধিকার সুরক্ষায় ‘ভোগ-দখল সংরক্ষণসহ দান’