হোম > বিনোদন > তারকা সংবাদ

বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ

বিনোদন রিপোর্টার

ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কের কথা জানালেও এতদিন বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তবে এবার পবিত্র মক্কার মসজিদুল হারামে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের জোরালো ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে পবিত্র কাবা শরিফের সামনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে; পেছন থেকে তোলা ওই ছবিতে তাদের দুজনের মুখই ছিল কাবার দিকে। অন্য ছবিতে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায় তাদের, যার পটভূমিতেও রয়েছে পবিত্র কাবা শরিফ।

ছবির ক্যাপশনে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’ ক্যাপশনের শেষাংশে তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

অভিনেত্রীর এই পোস্টে বিয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও তার জীবনসঙ্গীর নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি। এর আগে এই ব্যক্তির সঙ্গে নীহার নেপাল ভ্রমণের গুঞ্জন ছড়িয়েছিল এবং নেপাল কিংবা পাকিস্তানের কোনো যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছিল। তবে এসব গুঞ্জনের বিষয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।

এদিকে মসজিদুল হারাম থেকে ছবি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং মন্তব্যের ঘরে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মাহি

অভিনেত্রী তানিজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি

বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে

সদস্যপদ স্থগিত, লাইভে যা বললেন তানজিন তিশা

তানজিন তিশা ও সামিয়ার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

মুচলেকা দিয়ে জামিন পেলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় পরীমনির

এন্ড্রু কিশোরের যে অজানা তথ্য দিলেন হানিফ সংকেত

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি