হোম > বিনোদন > তারকা সংবাদ

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে তানিয়া বৃষ্টি, ২ দিনে নাটকের ভিউ ১৬ লাখ

বিনোদন রিপোর্টার

শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে পর্দায় ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে বিরতি ভেঙে কাজে ফিরেছেন তিনি। ইকসান রনির রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি গত ২১ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এবং মুক্তির পরদিনই ১৫ লাখের বেশি ভিউ ছাড়িয়ে যায়।

স্বামী মারা যাওয়ার পর বাবার হেবা দলিলসূত্রে দুই কন্যার পাওয়া সম্পত্তি চাচার দখল করার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের কাহিনি। এতে ডলি জহুরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকের শেষভাগে একটি গুরুত্বপূর্ণ আইনি বার্তা তুলে ধরা হয়েছে—কেউ জীবদ্দশায় তার সম্পত্তি হেবা দলিল করে দিয়ে গেলে তা ব্রাদারি হক বা অন্য কোনোভাবে দাবি করা যায় না। ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

অভিনয়ে ফেরা ও কাজের অভিজ্ঞতা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে, যিনি আমাকে কিছুটা সুস্থতা দান করেছেন বিধায় আমি আমার পেশাগত কাজে ফিরতে পেরেছি। সেইসাথে কৃতজ্ঞতা আমার জন্য যারা সবসময় দোয়া করেছেন। কৃতজ্ঞ এই নাটকের পরিচালকের প্রতি, আমাকে নিয়ে তিনি ভেবেছেন এবং জীবন ঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’

হেবা দলিলের আইনি দিক নিয়ে নিজের জানার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই নাটকে অভিনয় করে আমি জানতে পেরেছি যে, মুসলিম আইনে জীবদ্দশায় বিনা বিনিময়ে বা কোনো প্রতিদান ছাড়া সম্পত্তি হস্তান্তরের লিখিত ও নিবন্ধিত ঘোষণাপত্রকে হেবা দলিল বলে। এটি দাতার জীবদ্দশাতেই কার্যকর হয় এবং সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে গ্রহীতার কাছে স্থানান্তর করে। আমি আমার চরিত্রটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

সহশিল্পীদের প্রসঙ্গে তানিয়া বৃষ্টি আরও বলেন, ‘অনেকদিন পর ডলি মা’য়ের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। খুউব ভালো লেগেছে বাবু আঙ্কেলের সঙ্গেও অভিনয় করে। কারণ তার সঙ্গে এর আগেও একটি নাটকে অভিনয় করে, বিশেষত বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করে অনেক সাড়া পেয়েছি।’

স্বল্প সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত কাজে ফিরতে পারেন।

তানজিন তিশাকে গ্রেপ্তার করতে আদালতে আবেদন

মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি

লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সংগীত সংরক্ষণ ও সমাজসেবায় ফাউন্ডেশন গড়ছেন জেমস

কনের সাজে পূর্ণিমার নতুন লুক, ফেসবুকে ২২ লাখ ভিউ

ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে

আবদুর রহমান সভাপতি, রাহাত সাইফুল সাধারণ সম্পাদক

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম