হোম > বিনোদন > তারকা সংবাদ

প্রধানমন্ত্রীকে নিয়ে কনকচাঁপার আবেগঘন বার্তা

বিনোদন রিপোর্টার

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমীন।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে’

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

চিঠি

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

তরুণদের পর এবার ভারতে আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা

তেতুলিয়া-গাগলাজুর সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা