হোম > বিনোদন > তারকা সংবাদ

মুক্তির আগেই আলোচনায় শাহরুখের ‘কিং’, ৫০ কোটি রুপিতে মিউজিক রাইটস বিক্রি

আমার দেশ অনলাইন

‘পাঠান’-এর সাফল্যের পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন-থ্রিলার কিং নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। বড় বাজেটের এই সিনেমাটি আগামী ক্রিসমাস সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বলিউডে গুঞ্জন রয়েছে, কিং–এর মিউজিক রাইটস বা সঙ্গীত স্বত্ব প্রায় ৫০ কোটি রুপিতে কিনে নিতে পারে খ্যাতনামা প্রতিষ্ঠান জি মিউজিক। যদি চুক্তিটি সম্পন্ন হয়, তবে এটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় মিউজিক রাইটস চুক্তি হিসেবে বিবেচিত হবে।

তবে বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পুনিত গোয়েঙ্কা ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চুক্তির আর্থিক মূল্য নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

পুনিত গোয়েঙ্কা আরও বলেন, জি মিউজিক সবসময় এমন চুক্তিকে গুরুত্ব দেয়, যেখানে প্রযোজকরাও ন্যায্য আর্থিক সুবিধা পান।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত কিং সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শচীন-জিগর, আর আবহ সঙ্গীত তৈরি করছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং রানি মুখার্জির মতো তারকারা। শক্তিশালী তারকাবহুল এই সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে রয়েছে।

এসআর

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চরফ্যাশনে ১০৭ টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা চলছে

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

হাদির মতো করে আজাদির কথা খুব কম মানুষই বলেছেন

ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু