হোম > বিনোদন > তারকা সংবাদ

জন্মদিনে পরীমনির নতুন চমক, ‘ফারজানা’-এর ফার্স্ট লুক প্রকাশ

বিনোদন রিপোর্টার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে মুক্তি পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত এই চলচ্চিত্রটি একটি টানটান উত্তেজনার সার্ভাইভাল স্টোরি নিয়ে নির্মিত হচ্ছে, যা ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে।

‘ফারজানা’ সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে কেন্দ্র করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে শুরু হয় চরম জীবনসংগ্রাম ও টিকে থাকার কঠিন লড়াই। সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কীভাবে একজন নারী তার সংসার ও জীবন বাঁচানোর পথ খুঁজে ফেরেন, সেই আবেগঘন টানাপোড়েন ও সংগ্রামের চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমার চিত্রনাট্যে।

নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কিছু প্রশংসিত নাটক পরিচালনা করলেও ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি গণমাধ্যমকে জানান, এই প্রজেক্টটি নিয়ে পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। প্রায় ছয় মাস আগেই সিনেমাটির লুক সেট চূড়ান্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে নানা ধরনের জটিলতা ও শিডিউল সংকটের কারণে সময়মতো শুটিং শুরু করা সম্ভব হয়নি।

বর্তমানে ছবিটির শুটিং শেষের পথে রয়েছে এবং খুব শিগগিরই এটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে নেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

যেভাবে দিন কাটছে শবনমের

ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

আসিফের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

পরীমণির জন্মদিন: জাঁকজমক থেকে প্রশান্তির ছোঁয়া

ঝামেলা আমার কপালে লেখা, বিষয়টি আমি এনজয় করি: পরীমনি

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব