হোম > বিনোদন > তারকা সংবাদ

ক্যান্সারের সঙ্গে লড়াই, তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার ধারাবাহিকতায় সম্প্রতি তাঁর শরীরে সফলভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় কেমোথেরাপি। শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।

হাসপাতালের বেডে তোলা একটি ছবি শেয়ার করে সামিয়া লেখেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’ প্রতিকূল এই দিনগুলোতে ঘুরে দাঁড়াতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

চলতি অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ‘ক্যান্সার সচেতনতার মাস’ হিসেবে পালন করা হয়। পোস্টের মাধ্যমে এই বিষয়েও সকলকে সচেতন হওয়ার বার্তা দেন সামিয়া। নিজের শরীরের প্রতি খেয়াল রাখার তাগিদ দিয়ে তিনি লেখেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’ শরীরের সঠিক যত্ন নেওয়াকেই প্রকৃত আত্মপ্রেম বলে উল্লেখ করেন এই তারকা।

সামিয়ার পোস্টটি নজর কাড়ার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। মন্তব্যসূত্রে মৌসুমি নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীর মতো তারকারা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে ভালোবাসা ও প্রার্থনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন সামিয়া আফরিন। প্রথম ২০২২ সালের এপ্রিলে তাঁর শরীরে কোলন ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তিনি। তবে চলতি বছরে নতুন করে তাঁর ডিম্বাশয়ে (ওভারিয়ান) ক্যান্সার ধরা পড়ে। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কেমোথেরাপির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে গেলে তিনি মাথা ন্যাড়া করে সেই ছবি শেয়ার করেছিলেন এবং জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে মেনে নেওয়ার সাহস দেখিয়েছিলেন।

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন লিজা আবারো বিচারক

কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন লাইভে

অভিনয়ে ফেরার ব্যাকুলতা পড়শী রুমীর

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

অভিনয় আর পুরস্কার নিয়ে সূচরিতার ভাবনা