হোম > বিনোদন > তারকা সংবাদ

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

ঢালিউডের ক্ষণজন্মা ও অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সালমান শাহর ভক্ত-অনুরাগী ও সাধারণ সিনেমাপ্রেমীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণে অবস্থিত ভিআইপি প্রজেকশন হলে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী চলবে। তিন দিনই বিকেল ৪টা থেকে দর্শকদের জন্য সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো দেখানো হবে।

প্রদর্শনীর সময়সূচি অনুযায়ী, প্রথম দিন (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শিত হবে জনপ্রিয় সিনেমা 'স্বপ্নের ঠিকানা'। দ্বিতীয় দিন (৭ সেপ্টেম্বর) একই সময়ে দেখানো হবে সালমান শাহর অভিষেক চলচ্চিত্র 'কেয়ামত থেকে কেয়ামত'। শেষ দিন (৮ সেপ্টেম্বর) দর্শকরা উপভোগ করতে পারবেন 'তোমাকে চাই' সিনেমাটি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই তারকা। প্রতি বছর এই দিনটিতে ভক্ত ও সহকর্মীরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

দিলারা জামানের ‘বাড়ি দখলের’ ঘটনায় যা জানা গেল

বিরোধীদল সংসদে সুন্দর কথা বললেও বাহিরে ৭১-এর রূপ ধারণ করেন: এ্যানি

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

ইবিতে শিবির নেতাকে ছাত্রদল কর্মীর চড়, ক্যাম্পাসে উত্তেজনা

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’ নাটকে ফারজানা চুমকি

আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে প্রথমবার মাঠে মেসি

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদা চাইলেন লারা

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফাঁসির ব্যবস্থা করছে বিএনপি: তাজুল ইসলাম

না’গঞ্জে মধ্যরাতে মাতাল হয়ে পুলিশ সদস্যের নাচ-গান