হোম > বিনোদন > তারকা সংবাদ

সংসার ভাঙল মৌসুমী হামিদের

বিনোদন রিপোর্টার

সংসার ভাঙল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। বছরদুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর টিকতে পারেনি।

স্বামী আবু সাইয়িদ রানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তিনি। জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না। গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তাঁরা।

মৌসুমী হামিদ বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

শোবিজ অঙ্গনে রানার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।

অনেকের ধারণা, নিজের কার্যকলাপ ঢাকতেই রানা এই পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার