হোম > বিনোদন > তারকা সংবাদ

১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না: পরীমণি

মেসির বিদায়

বিনোদন রিপোর্টার

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের প্রবাদপুরুষ লিওনেল মেসি। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, যা ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। ফুটবল জাদুকরের এই বিদায়ের আবেগ ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে তার কোটি ভক্তকে, যার বাইরে নন বাংলাদেশের তারকারাও। প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

পরীমণি লিখেছেন, ‘আজকের (৬ অক্টোবর) এ ম্যাচ শুধু একটা ম্যাচ নয়…। আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর।’

মেসির খেলা ঘিরে শৈশব ও কৈশোরের স্মৃতির কথা মনে করে এই নায়িকা আরও লেখেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে। ২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’

শেষবার নীল-সাদা জার্সিতে প্রিয় তারকাকে দেখার অনুভূতি ব্যক্ত করে পরীমণি যোগ করেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

‘আজীবন সম্মাননা’ পেলেন অভিনেত্রী নূতন

মেসির বিদায়ে ব্যাকুল পূর্ণিমা

‘ফটোসুন্দরী’ থেকে অভিনেত্রী মৌ শিখা

সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের

দশ বছরের পথচলায় ইতি টানছেন প্রীতম-শেহতাজ

ক্যান্সারের সঙ্গে লড়াই, তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন লিজা আবারো বিচারক

কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন লাইভে

অভিনয়ে ফেরার ব্যাকুলতা পড়শী রুমীর