হোম > বিনোদন > তারকা সংবাদ

ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে যা বললেন আসিফ

বিনোদন রিপোর্টার

সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গে আসিফ আকবরের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিগত কমিটির একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের ক্রিকেট কাঠামোকে ভেতর থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে তার।

সেই অভিজ্ঞতা থেকেই দেশের ক্রিকেট নিয়ে একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে তীব্র ভাষায় আক্রমণ করে দেশের ক্রিকেট সিস্টেম ধ্বংস করার জন্য দায়ী করেছেন।

আজ, রোববার, ৭ জুন, বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্বাচনের দিনই আসিফ আকবরের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘ফ‍্যাসিস্টের এজেন্ট ফুটবলার প্রতিমন্ত্রী বাংলাদেশের ক্রিকেট সিস্টেমকে ধ্বংস করেছে, ক্রিকেট ইতিহাস তাকে ঘৃণাভরে স্মরণ করবে।’

এদিকে ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দুটি নির্বাচন। গত বছর অক্টোবরের নির্বাচনের সময় আমিনুল ইসলাম ছিলেন বোর্ড সভাপতির দায়িত্বে, এবার অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি