হোম > বিনোদন > তারকা সংবাদ

ভিন্ন তিনটি বয়সের চরিত্র ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং: হিমি

বিনোদন রিপোর্টার

ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়ালেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’।

এরই মধ্যে ‘রূপার সংসার’ নাটকটি দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। এই নাটকে নাম ভূমিকায় তিনটি বয়সের চরিত্রে অভিনয় করেছেন হিমি। নাটকটিতে রূপা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। অর্থাৎ তিনটি বয়সের চরিত্রই হিমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে হিমি এই নাটকে অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়াচ্ছেন। নাটকে অতিথি চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর।

তিনটি বয়সের চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘রূপা চরিত্রটিতে অভিনয়ের জন্য আমার ওপর পরিচালক যে আস্থা রেখেছেন, আমি তার আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনটি চরিত্রেই নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ধরনের গল্পে আবার ভিন্ন তিনটি বয়সের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। তারপরও অনেক কষ্ট করে কাজটি করেছি। নাটকটি প্রচারে এলো এক সপ্তাহ আগে। প্রচারের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে ভিন্ন ধরনের গল্প দেখতে চায় রূপার সংসারই তার প্রমাণ।’

যথারীতি ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এই নাটকেও অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন হিমি। এ ছাড়াও ‘ডিজিটাল হাবলু’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও সমাদৃত হচ্ছেন হিমি।

হিমি বলেন, ‘দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমার যারা নিয়মিত ভক্ত, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। কারণ তাদের নিয়মিত অনুপ্রেরণার কারণেই আরো ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাই। ধন্যবাদ আমার সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাই। এই দুজনের সঙ্গে আমার বহু জনপ্রিয় নাটক রয়েছে, যেসব নাটকে অভিনয় করে আমি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছি। আমি আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।’

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

পাটগ্রামে বিজিবি ক্যাম্পে হামলা, বিএনপি নেতাসহ ৬ জন কারাগারে

রিমান্ড শেষে কারাগারে ডন

বিদেশে পড়তে যাওয়ার আগে যা জানা জরুরি

২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী

কৃষিমন্ত্রীর মা আমেনা বেগমের জানাজা সম্পন্ন

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

ফেনীতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা