হোম > বিনোদন > তারকা সংবাদ

আবারও শুভেচ্ছাদূত হলেন মিম

বিনোদন রিপোর্টার

অভিনয়ের পাশাপাশি করপোরেট দুনিয়ায়ও বিচরণ রয়েছে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এবার আরও একটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এ অভিনেত্রী।

গত বৃহস্পতিবার পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ছুটি রিসোর্টের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হলেন মিম।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা— এই তিনের সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আশা করছি এই পথচলা শুধু ১ বছরের জন্য নয়, দীর্ঘসময়ের জন্য হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা এডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী।

মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং দর্শকদের সঙ্গে গভীর সংযোগ ছুটি গ্রুপের মূল্যবোধ ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে।’

এ সময় উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদ, এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি