হোম > বিনোদন > তারকা সংবাদ

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

রাজনীতিতে ভোলবদল

বিনোদন রিপোর্টার

‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই’—চিরন্তন এই বাক্যটিরই যেন নতুন করে প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। একসময় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জোরালো সমর্থক ও দলটির সংসদ সদস্য (রাজ্যসভা) হিসেবে দায়িত্ব পালন করলেও ক্ষমতার পালাবদলে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। তৃণমূলের পতাকা নামিয়ে কোয়েল নাম লিখিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।

আজ রবিবার (৪ অক্টোবর) বিজেপির ঘোষিত রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় পাওয়া গেছে কোয়েল মল্লিকের নাম। এর আগে তৃণমূল ত্যাগী তিন রাজনীতিককে রাজ্যসভার সদস্য করেছিল বিজেপি। গুঞ্জন ছিল—কোয়েলও হাঁটবেন একই পথে। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জনই অবশেষে সত্যি হলো। যে আসনের সংসদ সদস্য হিসেবে তিনি তৃণমূলকে প্রতিনিধিত্ব করেছিলেন, পদত্যাগ করার পর এবার সেই আসনেই তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলটিতে ভাঙন শুরু হয়। অনেক চেনা মুখই একে একে দল ছাড়তে শুরু করেন। সেই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন কোয়েল।

তাঁর পদত্যাগে খালি হওয়া এই আসনটিতে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই নির্বাচনেই বিজেপির টিকিটে লড়ছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে কোয়েল মল্লিক মূল পরিচিতি কুড়িয়েছেন ঢালিউড-টলিউড মাতানো একের পর এক বাণিজ্যিক সফল চলচ্চিত্র ও অভিনয় দিয়ে। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী সম্প্রতি অভিনয়ে মনোযোগ কমিয়ে সক্রিয় রাজনীতিতে পা রাখেন। আর রাজনীতির ময়দানে পা রেখেই দেখালেন চমকপ্রদ এই ‘দলবদলের খেলা’।

মানহানির মামলা করলেন তানজিন তিশা, তদন্তে ডিবি

শুটিং সেটেই নিভে গেছে যেসব তারকার জীবন

সোহেল খানের মৃত্যুতে ফারুকীর স্মৃতিচারণ

সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে তানিয়া বৃষ্টি, ২ দিনে নাটকের ভিউ ১৬ লাখ

তানজিন তিশাকে গ্রেপ্তার করতে আদালতে আবেদন

মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি

লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সংগীত সংরক্ষণ ও সমাজসেবায় ফাউন্ডেশন গড়ছেন জেমস

কনের সাজে পূর্ণিমার নতুন লুক, ফেসবুকে ২২ লাখ ভিউ